প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
মুকসুদপুরে সাবেক প্রেসক্লাব সদস্য আমীরুজ্জামান ফারুকের স্মরণে শোকসভা অনুষ্ঠিত
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আমীরুজ্জামান ফারুকের মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এই শোকসভার আয়োজন করা হয়।মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় মরহুম আমীরুজ্জামান ফারুকের কর্মময় জীবনের নানা স্মৃতি স্মরণ করে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি কবির হোসেন।এ ছাড়া শোকসভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন মিয়া, সামচুল আরেফিন মুক্তা ও হুসাইন কবির, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন শেখ, ধর্মবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া এবং কার্যনির্বাহী সদস্য কামরুল মিয়াসহ অন্য সাংবাদিকেরা। শোকসভায় মরহুম আমীরুজ্জামান ফারুকের পুত্র অপু মাহমুদও তাঁর পিতার স্মৃতিচারণ করে বক্তব্য দেন।বক্তারা বলেন, আমীরুজ্জামান ফারুক মুকসুদপুরের সাংবাদিকতা জগতে একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। তাঁর চলে যাওয়া স্থানীয় সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।উল্লেখ্য, গত শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে মুকসুদপুরের নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক আমীরুজ্জামান ফারুক। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো