প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
মুকসুদপুর উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল সভাপতি স্বপন
নিজস্ব প্রতিবেদক ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আমেজ ও উৎসবমুখর পরিবেশ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মুকসুদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা ছাত্রদলের জনপ্রিয় সভাপতি কামরুজ্জামান স্বপন।ছবি : সংগৃহীতদীর্ঘদিন ধরে মুকসুদপুরের রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসা কামরুজ্জামান স্বপন সাধারণ মানুষ ও স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে একজন সুসংগঠক ও পরিচিত মুখ হিসেবে সুপরিচিত। তাঁর প্রার্থিতার এই ঘোষণায় উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।দলীয় সূত্র ও সমর্থকেরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আদর্শ ও সাধারণ মানুষের ভোটাধিকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে চরম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তৎকালীন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রায় ১৫টি মামলার আসামি করা হয় তাঁকে। এ ছাড়া একাধিকবার তাঁকে কারাবরণ করতে হয়েছে এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে মামলা-হামলা, কারাবাস ও প্রশাসনিক চড়াই-উতরাই পেরিয়েও তিনি এক মুহূর্তের জন্য রাজপথ কিংবা মুকসুদপুরের সাধারণ মানুষের সঙ্গ ছাড়েননি।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারণায় নিজের প্রার্থিতার কথা ব্যক্ত করে কামরুজ্জামান স্বপন মুকসুদপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক ভালোবাসা, সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন।রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, কামরুজ্জামান স্বপনের ভোটের মাঠে নামার ঘোষণায় মুকসুদপুরের নির্বাচনী সমীকরণে এক নতুন গতি এসেছে। মাঠপর্যায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যুব সমাজ ও তৃণমূলের সংগঠক হিসেবে গ্রহণযোগ্যতা এবং আন্দোলন-সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা তাঁকে সাধারণ মানুষের মাঝে এক শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তাঁর কর্মী-সমর্থকেরা।মুকসুদপুর উপজেলার সুশীল সমাজ মনে করছেন, তরুণ ও ত্যাগী নেতাদের স্থানীয় জনপ্রতিনিধিত্বে এগিয়ে আসার উদ্যোগ উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো