প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
নতুন কুঁড়ি ফুটবলে ইতিহাস: পুরুষে সিলেট ও নারীতে রংপুর চ্যাম্পিয়ন
খেলা ডেস্ক ||
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের ফুটবল ইভেন্টে বালক বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের জমকালো ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।ছেলেদের বিভাগের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে আরমান খান জিসানের একমাত্র দৃষ্টিনন্দন গোলে ময়মনসিংহকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে সিলেট অঞ্চল। অন্যদিকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে মেয়েদের বিভাগের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে সেরা শিরোপা নিশ্চিত করে রংপুর অঞ্চল।ছেলেদের ফাইনালে সিলেটের রুদ্ধশ্বাস জয় :ছেলেদের ফাইনালে ম্যাচের শুরু থেকেই দু’দলের মধ্যে সমানে-সমান হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করে দর্শক। ম্যাচের তৃতীয় মিনিটে ময়মনসিংহ বক্সের ভেতরে দারুণ এক সুযোগ তৈরি করলেও সিলেটের জমাট রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ম্যাচের ষষ্ঠ মিনিটে সিলেটও এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায়, তবে ময়মনসিংহের গোলরক্ষকের দুর্দান্ত সেভে প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সিলেট। ৫৮ মিনিটে ডি-বক্সের বেশ দূর থেকে আরাফাত রাফির দূরপাল্লার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এক মিনিট পরই আসে কাঙ্ক্ষিত সেই গোল। ম্যাচের শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে নেওয়া আরমান খান জিসানের চমৎকার দূরপাল্লার শট প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। আর এই একমাত্র গোলই ম্যাচের জয়-পরাজয় নির্ধারণ করে দেয়।নতুন কুঁড়ির সমাপনীতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীতমেয়েদের ফাইনালে রংপুরের রাজত্ব :মেয়েদের ফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষ রাজশাহীকে চেপে ধরে রংপুর। ম্যাচের অষ্টম মিনিটে ডি-বক্সের ভেতরের জটলা থেকে বল ক্লিয়ার করতে গিয়ে গোলরক্ষক মিষ্টি জোরালো শট নিলে তা রংপুরের স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায় (১-০)। ১০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে চোখধাঁধানো হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেন কিসকো।বিরতির আগেই কিসকোর বাড়িয়ে দেওয়া ক্রস থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারের পা স্পর্শ করে আসা বলে লক্ষ্যভেদ করে তন্বী ব্যবধান ৩-০ করেন। বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে সুমাইয়া দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করলে ৪-০ গোলের বিশাল জয় নিয়ে বালিকা বিভাগের শিরোপা উঁচিয়ে ধরে রংপুর অঞ্চলের মেয়েরা।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো