প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬' উদযাপন উপলক্ষে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক বিষয় উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী। এছাড়াও গোপালগঞ্জ জেলা দপ্তর এবং জেলার সকল উপজেলার মৎস্য দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।প্রস্তুতি সভায় বিস্তারিত আলোচনা করতে গিয়ে বক্তারা উল্লেখ করেন, জাতীয় অর্থনীতিকে উত্তরোত্তর সমৃদ্ধ করা এবং দেশের বিশাল জনগোষ্ঠীর প্রাণিজ পুষ্টির ঘাটতি পূরণে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রথাগত পদ্ধতির পরিবর্তে আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষ নিশ্চিত করা গেলে এ খাত থেকে আয় বহুগুণ বাড়ানো সম্ভব।সভায় বক্তারা আরও বলেন, নদী-নালা, খাল-বিল ও মুক্ত জলাশয়ের দেশীয় মৎস্য সম্পদের টেকসই সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে রেণু পোনা রক্ষা এবং জলাশয় ধ্বংস রোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানো প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে আগামী ১৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় মৎস্য পক্ষ’ পালনের জোর আহ্বান জানানো হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের সবার জাতীয় দায়িত্ব। তিনি মৎস্য পক্ষ উদযাপনে গৃহীত সকল সরকারি কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে নির্দেশ দেন।একই সাথে উদযাপনী সময়সূচির ভেতরে সচেতনতামূলক র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, সেরা মৎস্যচাষীদের পুরস্কৃত করা এবং মাঠপর্যায়ে মৎস্যচাষীদের কারিগরি সহায়তার সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এ বিষয়ে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানানো হয়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো