প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
আমি তো আছি
নাহিদ হোসেন ||
মানুষ তো একদিনে ভাঙে না,ভাঙে একটু একটু করে—কিছু অপূর্ণতা,কিছু নীরবতা,আর কিছু না-বলা কষ্টের ভেতর দিয়ে।আমিও হয়তো ভেঙে যাচ্ছিলাম,নিঃশব্দে, কারও অগোচরে।মনে হচ্ছিল,আমি হারিয়ে গেলেওপৃথিবীর কিছুই থেমে থাকবে না।ঠিক তখন তুমি এলে—কোনো প্রশ্ন নিয়ে নয়,কোনো উপদেশ নিয়ে নয়,শুধু নীরবে পাশে দাঁড়িয়েআমার হাতটা ধরে বললে—আমি তো আছি, ভেঙে পড়ো না।জানো, সেই মুহূর্তে বুঝেছিলাম—ভালোবাসা সবসময় বড় বড় কথায় আসে না,কখনো কখনোএকজোড়া নির্ভরতার হাত হয়ে আসে।তুমি আমার ভাগ্য বদলাওনি,শুধু আমার অন্ধকারটাকেএকটু আলোয় দেখতে শিখিয়েছো।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো