প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু!
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপা দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৬ মার্চ) বিকেলে শহরের ঘোনাপাড়া এলাকায় নিজ বাসভবনে এই ঘটনা ঘটে। সহপাঠীদের ধারণা, দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
জানা গেছে, সোমবার বিকেলে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি তার স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরবর্তীতে তার স্বামী বাড়ির দারোয়ানকে ডেকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দীপাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দীপা দাসের সহপাঠী জেরভাস বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ আমরা এখনো বিস্তারিত জানি না। তবে ঝগড়ার পর গতকাল বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি। মেধাবী এই সহপাঠীর মৃত্যুতে আমরা স্তব্ধ ও শোকাহত।
আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা অত্যন্ত অমায়িক ও মেধাবী ছাত্রী ছিলেন। পড়াশোনায় তিনি অনেক ভালো ছিলেন। তার এমন চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো বিষয়, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো