প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ আটক ২, জব্দ নোহা মাইক্রোবাস
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর থানাধীন বাটিকামারী বাজারের উত্তর পাশে বাটিকামারী ব্রিজসংলগ্ন পাঁকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।র্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধে চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে র্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বাটিকামারী ব্রিজ এলাকায় সন্দেহভাজন নোহা মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালালে ধৃতদের হেফাজত থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সরবরাহে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।র্যাব আরও জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও জব্দকৃত মাইক্রোবাসসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ধৃতদের উদ্ধারকৃত আলামতসহ মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো