প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বিজ্ঞ আদালতের পরোয়ানা জারির পর থেকে অভিযুক্তরা আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে এতদিন ধরে আত্মগোপনে ছিল।গ্রেফতারকৃতরা হলেন—মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া এলাকার অলি মোল্লার দুই ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার মৃত আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।মুকসুদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আল মামুনের দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুরের আগারী ব্রিজের সামনে অভিযান চালান। এ সময় আগারী ব্রিজ এলাকা থেকে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ওই তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।মুকসুদপুর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা(ওয়ারেন্ট)রয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদের জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অপরাধ দমনে এমন পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো