প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
মুকসুদপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন সাংবাদিকেরা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি ||
গোপালগঞ্জের মুকসুদপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও স্থানীয় সাংবাদিক মো. সামসুল আরেফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া করেছেন মুকসুদপুর প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা।আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মুকসুদপুর প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকেরা সমবেত হয়ে মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে এই শ্রদ্ধা ও দোয়া নিবেদন সম্পন্ন করেন।পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন মো. আলিমুজ্জামান মুন্সী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় পৌরসভার প্রভাকরদী-মরিচরপাড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।রোববার দুপুরে মরহুমের স্মরণে আয়োজিত এই দোয়া ও জিয়ারত কর্মসূচিতে মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার নেতৃত্বে ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল হোসেন ও নির্বাহী সদস্য নুর আলম। এ ছাড়া মরহুমের সন্তান ও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. সামসুল আরেফিন মুক্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কর্মরত অন্যান্য সাংবাদিকেরা এতে উপস্থিত ছিলেন।কবর জিয়ারত শেষে মোনাজাতে মরহুম আলিমুজ্জামান মুন্সীর আত্মার শান্তি ও পরলৌকিক মাগফিরাত কামনা করা হয়। একই সাথে শোকাহত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান প্রেস ক্লাবের সাংবাদিকেরা। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি লাভ করে, সেই দোয়া করেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো