প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
মুকসুদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনওকে শুভেচ্ছা উপহার প্রদান
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা এবং কাজের সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরকে মুকসুদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সোহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেস ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ ইউএনওর হাতে এই উপহার স্মারক তুলে দেন।প্রেস ক্লাব সূত্রে জানা যায়, গণমাধ্যমকর্মীদের পেশাগত ব্যস্ততার মাঝে কিছুটা বিনোদন ও পারস্পরিক মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর মুকসুদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মোংলা-সুন্দরবনে এক মনোরম আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল। এই আনন্দ ভ্রমণ কর্মসূচির সফল সমাপ্তি ও স্মরণীয় মুহূর্তকে ফ্রেমবন্দী রাখতেই মূলত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করা হয়।উপহার তুলে দেওয়ার সময় মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ। এ ছাড়া মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন, নির্বাহী সদস্য মো. নূর আলম শেখসহ ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মরত স্থানীয় সাংবাদিকেরা এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।উপহার গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির প্রেস ক্লাবের এই সামাজিক ও ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মুকসুদপুরের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাজে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো