প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬
রাতে ধেয়ে আসছে মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ও বজ্রঝড়
নিজস্ব প্রতিবেদক ||
সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। শুক্রবার (২০ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়ের আশঙ্কার কথা জানান।গবেষক পলাশ জানান, আজ রাত ১০টার পর থেকে আগামীকাল ভোর ৬টার মধ্যে পুরো বাংলাদেশের ওপর দিয়ে এই দুর্যোগ অতিক্রম করতে পারে। ঝড়ের পাশাপাশি তীব্র বজ্রপাত ও কোনো কোনো স্থানে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা:
পূর্বাভাস অনুযায়ী কালবৈশাখীর তীব্রতা সবচেয়ে বেশি থাকবে নিচের অঞ্চলগুলোতে:রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলা।ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলো।খুলনা বিভাগের বিভিন্ন জেলা।বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝড়ের প্রভাব অপেক্ষাকৃত কম থাকতে পারে বলে জানানো হয়েছে। এই সময় বজ্রপাত থেকে বাঁচতে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো