প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
মুকসুদপুরে নতুন বিনিয়োগ ও ব্যবসার সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
‘মেক ইউনিটি ভিশন-২০৩০’ বাস্তবায়নের অবিচল লক্ষ্য নিয়ে দেশজুড়ে সমৃদ্ধ ব্যবসায়িক ইকোসিস্টেম ও লাভজনক ইনভেস্টমেন্ট পার্টনারশিপ মডেল ছড়িয়ে দিতে বহুল প্রতীক্ষিত আঞ্চলিক মেগা সফর করেছে দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠান ‘ইউনিটি গ্রুপ’। এই সফরের অংশ হিসেবে এবং স্থানীয় পর্যটন, কৃষি ও আবাসন খাতে বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণের উদ্দেশ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বিশেষ পর্যালোচনা ও মতবিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেলে মুকসুদপুরের এভারগ্রীন হাইওয়ে ইন মিলনায়তনে ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর মুকসুদপুর’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়।গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর মুকসুদপুর’ সম্মেলনে আমন্ত্রিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। —ছবি: দৈনিক নতুন আলোআয়োজকেরা জানান, প্রতিষ্ঠানটির অভিজ্ঞ পরিচালনা পর্ষদ টিম কুষ্টিয়া থেকে এই বিশেষ আঞ্চলিক সফরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা সদর, শ্যামনগর, নলতা, খুলনা ও গোপালগঞ্জ হয়ে মুকসুদপুরে স্থানীয় উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার মাধ্যমে এ সফরের সমাপ্তি ঘটে। এই সফল আয়োজনের মধ্য দিয়ে অঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের নতুন পথচলা শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গোপালগঞ্জের মুকসুদপুরে এভারগ্রীন হাইওয়ে ইন-এ ইউনিটি গ্রুপের উদ্যোগে আয়োজিত ‘বিজনেস অপরচুনিটি: এক্সপ্লোর মুকসুদপুর’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হাসান সুমন। —ছবি: দৈনিক নতুন আলোসম্মেলনের সূচনা বক্তব্য প্রদান করেন ইউনিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (করপোরেট ডিভিশন) মোঃ হাফিজুর রহমান চাতক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হাসান সুমন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন। পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন গ্রুপের এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির।সম্মেলনে ভূমি উন্নয়ন, টেকসই আবাসন, প্রপার্টি সলিউশনস, পরিবেশবান্ধব পর্যটন ও আধুনিক কৃষি প্রযুক্তি খাতসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে যৌথ বিনিয়োগ ও ব্যবসায়িক পরিধি বৃদ্ধির রূপরেখা পেশ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হাসান সুমন বলেন, “ইউনিটি গ্রুপ সর্বদাই পারস্পরিক আস্থা, টেকসই অংশীদারত্ব এবং সমৃদ্ধ ভবিষ্যতের অর্থনীতিতে বিশ্বাস করে। আমাদের এই মেগা সফরের মূল উদ্দেশ্য হলো গোপালগঞ্জ ও মুকসুদপুরসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক অর্থনৈতিক সম্ভাবনাকে জাতীয় ধারায় যুক্ত করা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অঞ্চলের সার্বিক অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে বদ্ধপরিকর।”অনুষ্ঠানে ইউনিটি গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, তরুণ উদ্যোক্তা এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত সকলের সঙ্গে স্থানীয় বিনিয়োগ ও যৌথ অগ্রযাত্রার নানা দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো