প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
প্রকাশ পেল ন্যান্সি ও নেয়ামতের দ্বৈত গান ‘মন বাড়ি’
বিনোদন ডেস্ক ||
জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও শিল্পী নেয়ামত হোসেনের কণ্ঠে নতুন দ্বৈত গান ‘মন বাড়ি’ প্রকাশিত হয়েছে। রফিকুল ইসলামের চমৎকার কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন খোদ নেয়ামত হোসেন।চমৎকার লোকেশনে চিত্রায়িত গানটি একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন নেয়ামত হোসেন ও সিনথিয়া খান। গানটি ‘বি আর মাল্টিমিডিয়া’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।নতুন এই গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, "অসাধারণ মিষ্টি কথা ও সুরের একটি গান এটি। আমার বিশ্বাস, গানের কথা ও গায়কী শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।"সুরকার ও কণ্ঠশিল্পী নেয়ামত হোসেন বলেন, "চেষ্টা করেছি শ্রোতাদের একটি সুন্দর ও মানসম্মত গান উপহার দেওয়ার। আশা করছি সবার ভালো লাগবে।"মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি নিয়ে বেশ ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মেলোডিয়াস ঘরানার এই গানটি ঈদ উৎসবের আমেজে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো