প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
টেকসই পরিচ্ছন্নতায় ইউএনওর ঝটিকা তদারকি: টেংরাখোলা বাজারের বিভিন্ন স্পট পরিদর্শন
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা সদর বাজারের সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী রাখার লক্ষ্যে বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মুকসুদপুর পৌরসভার প্রশাসক মাহমুদ আশিক কবির।আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে তিনি টেংরাখোলা সদরের বাণিজ্যিক এলাকা, প্রধান প্রধান সংযোগ সড়ক এবং বর্জ্য ফেলার স্থানগুলো সরেজমিনে ঘুরে দেখেন।পরিদর্শনকালে ইউএনও বাজারের সার্বিক পরিবেশগত পরিস্থিতি, যত্রতত্র আবর্জনা ফেলার অবস্থা এবং পথচারী ও যানবাহন চলাচলের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর উপজেলা গঠনের পূর্বশর্ত হলো পরিচ্ছন্ন হাটবাজার। সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি কমাতে এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।এ সময় পরিদর্শনকালে উপজেলা ও পৌর পৌরসভার কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌরসভার পৌর প্রকৌশলী নাহিদ হাসান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, টেংরাখোলা সদর বাজারের মতো জনবহুল স্থানে ময়লা-আবর্জনা সঠিক নিয়মে অপসারণ এবং পথঘাট দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়া অত্যন্ত প্রয়োজন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো