প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানালেন গোপালগঞ্জের পুলিশ সুপার
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলাতেও শারদীয় দুর্গাপূজা-২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে শেষ হওয়ায় দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্য, স্থানীয় প্রশাসন ও জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জেলা পুলিশ।বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এবং ঢাকা রেঞ্জের ডিআইজির ধন্যবাদ বার্তায় গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি এই বিশেষ কৃতজ্ঞতা জানান গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।জেলা পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদে পূজা উদযাপনের সুযোগ তৈরি করতে জেলা জুড়ে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছিল। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রতিটি পুলিশ সদস্যের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে পুরো উৎসব চলাকালীন চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় ছিল।এক বিশেষ বার্তায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জানান, দুর্গাপূজার মতো বৃহৎ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার পেছনে গোপালগঞ্জের সর্বস্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান প্রশংসনীয়। একই সঙ্গে এই সাফল্যের পেছনে স্থানীয় জেলা প্রশাসন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপের স্বেচ্ছাসেবক এবং জেলার সকল স্তরের সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।তিনি আরও পুনর্ব্যক্ত করেন যে, গোপালগঞ্জ জেলা পুলিশ ভবিষ্যতেও যেকোনো ধর্মীয় ও জাতীয় উৎসবে জননিরাপত্তা সুনিশ্চিত করতে এবং আবহমান সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সর্বদা বদ্ধপরিকর ও প্রস্তুত রয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো