প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
ইয়াশ রোহান ও নাজনীন নীহার নতুন নাটক তোমার পরে তুমি
বিনোদন ডেস্ক ||
মানুষের জীবনে সম্পর্কের সমীকরণ কখনো কখনো নাটকীয়ভাবে বদলে যায়। কিছু মানুষ হুট করেই জীবনগল্পে উপস্থিত হয়ে পুরো জীবনটাই অন্য খাতে মোড় ঘুরিয়ে দেয়। এমনই এক আকর্ষণীয় ও রহস্যে ঘেরা গল্প নিয়ে তৈরি হয়েছে ছোট পর্দার নতুন নাটক তোমার পরে তুমি। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত জুটি ইয়াশ রোহান এবং নাজনীন নীহা।নাটকটির গল্পে দেখা যায়, জীবনের এক চরম কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সারা নামের এক তরুণী মারাত্মক ও অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে যায়। ঠিক সেই সংকটময় মুহূর্তে আচমকা তার সামনে হাজির হয় সজল নামের এক অচেনা যুবক। তার কোলে ছিল একটি পোষা বিড়াল। সজলের হঠাৎ উপস্থিতিতে সারা তার আত্মঘাতী চিন্তা থেকে সরে আসে। এরপর ঘটনাচক্রে সজল ও তার প্রিয় পোষা বিড়ালটির সঙ্গী হয়ে ওঠে সারা। সজলের সান্নিধ্যে এসে সারা নিজের জীবনের নতুন অর্থ ও দিশা খুঁজে পেতে শুরু করে, যার পর নাটকের গতিপথ এক নতুন দিকে মোড় নেয়।নাটকে সজল নামের সেই রহস্যময় চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে এবং সারা চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা। রাসেল পারভেজের ভাবনানির্ভর গল্প ও রচনায় বিশেষ এই নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন।এই নাটকের অন্যতম প্রধান আকর্ষণ হলো অভিনয়শিল্পী পার্থ শেখের উপস্থিতি। ইয়াশ রোহান ও নাজনীন নীহার সঙ্গে এই প্রথমবার একই ফ্রেমে কোনো নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করলেন পার্থ শেখ। নাটকে একটি বিশেষ আবহ তৈরি করতে ব্যবহার করা হয়েছে তোমার পিছু শিরোনামের একটি মেলোডি গান। নাজির মাহমুদের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক রিয়াদ।প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিএমভি (CMV)-তে দর্শকরা তোমার পরে তুমি নাটকটি উপভোগ করতে পারবেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো