প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
মুকসুদপুর উপজেলা প্রশাসন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর
নতুন আলো ডেস্ক ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে ও পরিচালনায় পরিচালিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘উপজেলা প্রশাসন স্কুল’-এর জন্য শূন্য পদে একজন প্রধান শিক্ষক নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে গতিশীলতা আনা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খলভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদন করার শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর ২০২৬। পদের বিবরণ ও যোগ্যতা:পদের নাম: প্রধান শিক্ষক (০১টি পদ)। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মানসহ) ও স্নাতকোত্তর ডিগ্রি (বি.এড)। অভিজ্ঞতা: শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে। প্রকাশিত বিজ্ঞপ্তিআগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপত্র আগামী ১৫/১১/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে "উপজেলা নির্বাহী অফিসার, মুকসুদপুর, গোপালগঞ্জ ও সভাপতি, উপজেলা প্রশাসন স্কুল, মুকসুদপুর" বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো