প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় রেলক্রসিংয়ে বাস–ট্রেন সংঘর্ষ: নিহত অন্তত ১২
নিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ভয়াবহ বাস–ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই অংশে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুইজন শিশু রয়েছেন বলে জানা গেছে। এছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উত্তরবঙ্গের গাইবান্ধা ও চাপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস রাত ৩টার দিকে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর উঠে পড়ে। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির চট্টগ্রাম মেইল ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দেয়।সংঘর্ষের পর বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং ধ্বংসস্তূপসহ প্রায় এক কিলোমিটার দূরে ময়নামতি রেলস্টেশন এলাকা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিস, সদর দক্ষিণ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো