প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬
বিটাকে স্মার্ট প্রযুক্তিনির্ভর অ্যাডভান্সড ট্রেড প্রশিক্ষণে ভর্তি শুরু
নিজস্ব প্রতিবেদক ||
শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসআইসিআইপি (SICIP) প্রকল্পের আওতায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), ঢাকায় ৩ মাস (৩০০ ঘণ্টা) মেয়াদি আধুনিক ও স্মার্ট প্রযুক্তিনির্ভর অ্যাডভান্সড ট্রেড প্রশিক্ষণ কার্যক্রমে ভর্তির আবেদন চলছে। আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণের মূল লক্ষ্য দক্ষ জনশক্তি তৈরি করা। নারী, প্রতিবন্ধী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।যেসব ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবেপ্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে—ইন্ডাস্ট্রিয়াল অটোমেশননিউমেটিক ও হাইড্রোলিক সিস্টেম অপারেশন ও মেইন্টেন্যান্সইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন ও ট্রাবলশুটিংঅ্যাডভান্স সিএনসি মেশিনিং সেন্টার অপারেশন ও প্র্যাকটিসক্যাড-ক্যাম (মেকানিক্যাল)থ্রিডি প্রিন্টিং টেকনোলজিইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস অ্যাপ্লিকেশনযোগ্যতাআবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা এসএসসি পাস হতে হবে। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে কমপক্ষে ৩ বছরের কারিগরি কাজের অভিজ্ঞতার সনদ থাকতে হবে।বয়সসীমাপ্রার্থীদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি১ কপি স্ট্যাম্প সাইজের ছবিসকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপিজাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও পারিবারিক আয়ের সনদবৃত্তির সুবিধাপ্রশিক্ষণে অংশগ্রহণকারী সফল প্রশিক্ষণার্থীদের ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ শর্ত পূরণ সাপেক্ষে প্রতিদিন ৪০০ টাকা হারে বৃত্তি দেওয়া হবে। বৃত্তির ৮০ শতাংশ সনদ প্রদানের সময় এবং বাকি ২০ শতাংশ চাকরিতে যোগদানের পর প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে প্রদান করা হবে।আবেদন প্রক্রিয়াভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বিটাক, ঢাকার Advanced Training and Innovation Complex (ATIC)-এর ৯ম তলার অফিস কক্ষ থেকে। এছাড়া বিটাকের ওয়েবসাইট (www.bitac.gov.bd) এর প্রশিক্ষণ সেবা বক্স এবং SICIP-BITAC ফেসবুক পেজ থেকেও ফরম ডাউনলোড করা যাবে।প্রশিক্ষণের সময়সূচিষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ চলবে ২০ এপ্রিল ২০২৬ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত। নির্বাচনী পরীক্ষার বিস্তারিত তথ্য প্রশিক্ষণ শুরুর আগেই আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।ক্লাসের সময়প্রশিক্ষণ কার্যক্রম সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো