প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকাল
নতুন আলো ডেস্ক ||
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক ও দলীয় সূত্রে জানানো হয়েছে: আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় দিলারা হাফিজের মরদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হবে।প্রথম জানাজা: আগামী সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।দ্বিতীয় জানাজা: ওই দিনই বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে।জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হবে।দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো