প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
কারওয়ান বাজারে গাড়ির শোরুমে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক যানবাহন
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্টার কাবাব রেস্তোরাঁর পাশের একটি গাড়ির শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় ২৪ মিনিটের চেষ্টায় রাত ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হটলাইনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার শিহাব সরকার জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো