প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
সরবরাহ সংকট ও অতিরিক্ত চাহিদার প্রভাবে ভোক্তাদের উপর চাপ পড়তে পারে
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
একটি দেশের বাজার ব্যবস্থায় চাহিদা ও যোগানের ভারসাম্যতা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে চাহিদা বেড়ে গেলেও সেই অনুযায়ী সরবরাহ নিশ্চিত না হলে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। এর ফলে বেড়ে যেতে পারে পণ্যের দাম, যেটির সরাসরি প্রভাব রয়েছে সাধারণ ভোক্তাদের উপর।মৌসুমি প্রভাব, উৎপাদন ঘাটতি এবং পরিবহন ব্যয় বৃদ্ধি—এই তিনটি প্রধান কারণে সরবরাহে ঘাটতি তৈরি হয়। অন্যদিকে, জনসংখ্যা বৃদ্ধি ও ভোগের ধরণ পরিবর্তনের ফলে চাহিদা প্রতিনিয়ত পরিবর্তনশীল। চাহিদাও যোগানের অসামঞ্জস্য বাজার ব্যবস্থাই মূল্যস্ফীতির অন্যতম প্রধান কারণ। যখন কোনো পণ্যের চাহিদা যোগানের চেয়ে বেশি হয়, তখন স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধি পায়। আবার বিপরীত পরিস্থিতিতে দাম কমে যায়, যা উৎপাদকদের জন্য ক্ষতির কারণ হতে পারে।সুতরাং বাজার স্থিতিশীল রাখতে সরকারের উচিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। যেমন: আমদানি বৃদ্ধি, মজুতদারির বিরুদ্ধে অভিযান এবং সরবরাহ চেইন শক্তিশালী করার উদ্যোগ।দীর্ঘমেয়াদে উৎপাদন বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো