প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কর কমিশনার রুস্তম আলী মোল্লা আর নেই
আরেফিন মুক্তা , মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর কমিশনার মো. রুস্তম আলী মোল্লা আর নেই। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) ভোরে রাজধানীর রাজারবাগের শান্তিনগর এলাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মরহুম রুস্তম আলী মোল্লা ৬ষ্ঠ বিসিএস (কর) ক্যাডারের (১৯৮৪ ব্যাচ) একজন কর্মকর্তা ছিলেন এবং দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবন শেষে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন মাগরিবের নামাজের পর মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তিনি বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে বোরহানউদ্দিন, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো