প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
এমপি সেলিমুজ্জামানের প্রতিশ্রুতির বাস্তবায়ন: মুকসুদপুরে রুপসীবাংলা এক্সপ্রেস
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
মুকসুদপুরবাসীর জন্য বহুল প্রতীক্ষিত রেল যোগাযোগের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিম)-এর কার্যালয় থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে মুকসুদপুর রেলওয়ে স্টেশনে রুপসীবাংলা এক্সপ্রেস (৮২৭/৮২৮ নং ট্রেন) ট্রেনের দুই মিনিটের যাত্রা বিরতি অনুমোদন করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল, ২০২৬ (পহেলা বৈশাখ) থেকে এই নতুন সময়সূচী কার্যকর হবে।রেলওয়ের দাপ্তরিক তথ্য অনুযায়ী, মুকসুদপুর স্টেশনে ট্রেনের সময়সূচী নিম্নরূপ:বেনাপোলগামী যাত্রা (৮২৮ নং ট্রেন): ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি মুকসুদপুর স্টেশনে দুপুর ১২:০৭ মিনিটে পৌঁছাবে এবং দুই মিনিট বিরতি দিয়ে ১২:০৯ মিনিটে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।ঢাকাগামী যাত্রা (৮২৭ নং ট্রেন): বেনাপোল থেকে ফিরে আসার সময় ট্রেনটি মুকসুদপুর স্টেশনে বিকেল ৫:২৫ মিনিটে পৌঁছাবে এবং দুই মিনিট বিরতি শেষে ৫:২৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিম)-এর কার্যালয় থেকে জারি করা এক দাপ্তরিক আদেশ। মুকসুদপুরে ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিত হওয়ার পেছনে স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর আন্তরিক প্রচেষ্টা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন বড় ভূমিকা রেখেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মুকসুদপুর স্টেশনে ট্রেন থামানোর। এমপির এই সাফল্যকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসীর মতে, রেল যোগাযোগ চালুর মাধ্যমে মুকসুদপুর ও এর আশপাশের অঞ্চলের মানুষের ঢাকা যাতায়াত আরও দ্রুত ও সহজতর হবে।পহেলা বৈশাখের দিন থেকে এই ট্রেন সার্ভিস চালু হওয়াকে এলাকাবাসী নববর্ষের শ্রেষ্ঠ উপহার হিসেবে দেখছেন। অত্র অঞ্চলের ব্যবসায়িক ও অর্থনৈতিক উন্নয়নে এই ট্রেন সার্ভিস মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করছেন সচেতন মহল।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো