প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বন্দরে জ্বালানির বড় চালান: সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে এল ৭৭ হাজার টন তেল
বিশেষ প্রতিনিধি , চট্টগ্রাম ||
চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে একের পর এক বড় চালান আসছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সিঙ্গাপুর থেকে আসা ১১ হাজার টন জেট ফুয়েল এবং মালয়েশিয়া থেকে আসা ৬৪ হাজার টন ডিজেল খালাস কার্যক্রম পুরোদমে চলছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, জ্বালানি খালাসের বিস্তারিত তথ্য:জেট ফুয়েল: সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে আসা জাহাজ এমটি গ্রেট প্রিন্সেস গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস শুরু করেছে।ডিজেল (চালান ১): মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এমটি লুসিয়া সোলিস গতকাল রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় এর খালাস কার্যক্রম চলছে এবং দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।ডিজেল (চালান ২): ডেনমার্কের পতাকাবাহী জাহাজ এমটি টর্ম দামিনি প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে গতকাল রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস শুরু করেছে। আজ জাহাজটি ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে।বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতা জনিত সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো সরাসরি জেটিতে ভিড়তে পারে না। তাই প্রথমে বহির্নোঙরে থাকা অবস্থায় বড় জাহাজগুলো থেকে লাইটারেজ বা ছোট জাহাজের মাধ্যমে কিছু জ্বালানি খালাস করা হয়। এরপর জাহাজের ওজন কমে গেলে তা জেটিতে নিয়ে বাকি জ্বালানি খালাস সম্পন্ন করা হয়।বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বয় করে কাজ করে যাচ্ছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো