প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
পুষ্টি বৈষম্যের দিন শেষ, স্বনির্ভর বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কনফারেন্স রুমে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মানস ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সদস্য সচিব ডা. রায়হান ইসলাম শোভন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিস্মদেব মন্ডল, বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল, ডা. সোহরাব হোসেন কোবাদ এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ৩য় থেকে ৫ম শ্রেণী এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর জন্য কুইজ এবং ৯ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানে বক্তারা জনস্বাস্থ্যের উন্নয়নে সুষম পুষ্টির গুরুত্ব এবং একটি সুস্থ জাতি গঠনে নিয়মিত পুষ্টি সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো