প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
মুকসুদপুরে ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশন-এর আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ডিজিটাল জরিপ কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশন-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।রবিবার (৩ মে) বিকাল ৪টায় উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমিন হারুন অর রসিদের সভাপতিত্বে এবং মাসুদুর রহমান সহিদের সঞ্চালনায় সভায় বক্তারা বর্তমান সময়ে ভূমি পরিমাপ ও উন্নয়ন কার্যক্রমে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল জরিপ সেবার গুরুত্ব তুলে ধরেন।সভায় বক্তারা বলেন, পেশাজীবীদের অধিকার রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে একটি শক্তিশালী সংগঠনের কোনো বিকল্প নেই। দক্ষ সার্ভেয়াররা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে আরও নির্ভুল সেবা প্রদান করতে সক্ষম হবে।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া। ছবি : সংগ্রহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। এছাড়া আরও বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ।সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মো: মিজানুর রহমান মোল্লাকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান সহিদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান মোল্লা, গোলাম কিবরিয়া, মিরাজুল ইসলাম ও মিহির কুমার রায়।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনকে সুসংগঠিত করা এবং ডিজিটাল জরিপ সেবার মান উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো