প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
আসন্ন ঈদুল আজহা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
বিশেষ প্রতিনিধি , ঢাকা ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, যাত্রীচাপ সামলাতে দুই শিফটে টিকিট বিক্রি হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রির সূচি নিচে দেওয়া হলো:১৩ মে: পাওয়া যাবে ২৩ মে-র টিকিট।১৪ মে: পাওয়া যাবে ২৪ মে-র টিকিট।১৫ মে: পাওয়া যাবে ২৫ মে-র টিকিট।১৬ মে: পাওয়া যাবে ২৬ মে-র টিকিট।১৭ মে: পাওয়া যাবে ২৭ মে-র টিকিট।ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মে-র টিকিট। পর্যায়ক্রমে ২৫ মে পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি চলবে।ঈদযাত্রায় যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিস্তা স্পেশাল এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর স্পেশাল, ২৫ মে থেকে চলাচল করবে। এছাড়া উত্তরবঙ্গের যাত্রীদের জন্য থাকবে পার্বতীপুর স্পেশাল।বিশেষ আকর্ষণ হিসেবে কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলো দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে এসে ঢাকার কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পশু পৌঁছে দেবে।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম কেনা এই টিকিট ফেরত বা রিফান্ড দেওয়া যাবে না। এছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো