প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
ঢাকা টেস্ট: ৪১৩ রান তুলেও স্বস্তিতে নেই বাংলাদেশ, লড়ছে পাকিস্তান
খেলা ডেস্ক ||
মিরপুরের সবুজ উইকেটে ৪১৩ রানের বড় সংগ্রহ গড়েও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ জবাব দিচ্ছে সফরকারী পাকিস্তান। আজান আওয়াইস এবং আব্দুল্লাহ ফজলের ব্যাটে চড়ে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে পাকিস্তানই।বাংলাদেশের দেওয়া ৪১৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ওপেনার আজান আওয়াইস ৮৫ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় আছেন। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ৩৭ রান করা আব্দুল্লাহ ফজল। এখনো বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে থাকলেও হাতে থাকা ৯ উইকেট শান মাসুদের দলকে নির্ভার রাখছে।দিনের শুরুটা বাংলাদেশের জন্য অন্যরকম হতে পারত যদি ফিল্ডাররা সুযোগ কাজে লাগাতে পারতেন। ম্যাচের অষ্টম ওভারেই ইমাম উল হকের ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়। ২৩ রানে জীবন পাওয়া ইমাম ৪৫ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে ১০৬ রান যোগ করেন। দিনের শেষ দিকে তাসকিন আহমেদের বলে সাদমান ইসলাম স্লিপে আব্দুল্লাহ ফজলের ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হলে হতাশা আরও বাড়ে স্বাগতিক শিবিরে।বোলিংয়ে একটা সাফল্যই আজ বাংলাদেশের সঙ্গী। ছবি :সংগ্রহ ব্যাট হাতে বাংলাদেশ বড় সংগ্রহ পেলেও মিরপুরের উইকেটে বোলাররা এখনো পাকিস্তানের ব্যাটারদের ওপর সেভাবে চড়াও হতে পারেননি। আজান ও ফজলের অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি তৃতীয় দিনে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামীকাল দ্রুত এই জুটি ভাঙতে না পারলে লিড নেওয়ার পথে এগিয়ে যাবে পাকিস্তান।সংক্ষিপ্ত স্কোরকার্ড (দ্বিতীয় দিন শেষে)বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪১৩/১০পাকিস্তান (প্রথম ইনিংস): ১৭৯/১
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো