প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
রহস্যময় মানচিত্র আর রোমাঞ্চকর অভিযান: শিশুদের জন্য রাইসুল ইসলাম অনিকের নতুন চমক।
বিনোদন ডেস্ক ||
ইতি চিত্রা ও বিশ্বাস করেন ভাই নির্মাণ করে আলোচনায় আসা তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিক এবার নিয়ে আসছেন ভিন্নধর্মী এক অ্যাডভেঞ্চার চলচ্চিত্র গুপ্তধনের খোঁজে। একদল কিশোর-কিশোরীর ভয়ংকর ও রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটির টিজার গত কাল প্রকাশ পেয়েছে।এক রহস্যময় মানচিত্র আর অজানা সংকেতকে কেন্দ্র করে সিনেমার মূল কাহিনি আবর্তিত হয়েছে। ইতিহাসের সূত্র ধরে একদল কিশোর-কিশোরী নামে হারিয়ে যাওয়া গুপ্তধনের সন্ধানে। বিপজ্জ্নক পথচলা আর রোমাঞ্চের মধ্য দিয়ে তারা উন্মোচন করতে চায় ইতিহাসের ধূলিপড়া অধ্যায়গুলো। সিনেমাটির প্রযোজনা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা অন্তু করিম। মূলত তাঁর ভাবনা ও গল্প থেকেই চিত্রনাট্য সাজিয়েছেন নিজাম ইউ খান, রাইসুল ইসলাম অনিক এবং রাসিদুর রহমান।পরিচালক রাইসুল ইসলাম অনিক জানান, দেশে মানসম্মত শিশুতোষ চলচ্চিত্রের অভাব থেকেই এই নির্মাণের উদ্যোগ। তিনি বলেন, আমরা এমন একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি যা শুধু বিনোদন দেবে না, বরং শিশুদের কল্পনাশক্তি এবং বন্ধুত্বের মূল্যবোধকে জাগ্রত করবে।প্রযোজক অন্তু করিমের মতে, নতুন প্রজন্মের জন্য বাংলা ভাষায় এমন গল্পের সিনেমা বেশি হওয়া প্রয়োজন যা তাদের অনুপ্রাণিত করবে। পেন্টাগন ফিল্মস ও এমএস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটি দ্রুতই মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।সিনেমাটিতে কিশোর অভিযানের এই গল্পকে জীবন্ত করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, যায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, ইরফান রহমান, সাইফ খান, নুসরাত আফরিন ইয়ুমনা প্রমুখ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিরুল ইসলাম, নিশক তারেক আজিজ এবং রুহনাজ নাওয়ার কাশফি।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো