প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
বিটিডব্লিউএ ভ্রমণ পুরস্কার পেলেন ৫ গুণী ব্যক্তি ও ভ্রমণগদ্য পত্রিকা
ভ্রমণ ডেস্ক ||
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ)। গতকাল শনিবার (৯ মে) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পাঁচজন গুণী ব্যক্তি এবং একটি অত্যন্ত জনপ্রিয় ভ্রমণসাহিত্য পত্রিকাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।এ বছর দেশের ভ্রমণ ও সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় যারা বিটিডব্লিউএ পুরস্কারে ভূষিত হয়েছেন:সৈয়দ মুজতবা আলী ভ্রমণসাহিত্য পুরস্কার: ভ্রমণসাহিত্যিক মাহফুজুর রহমান।রামনাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার ট্রাভেল অ্যাওয়ার্ড: অ্যাডভেঞ্চার লেখক মুনতাসির মামুন।সাইদা খানম ভ্রমণ-আলোকচিত্র পুরস্কার: প্রখ্যাত আলোকচিত্রী মুস্তাফিজ মামুন।বেস্ট ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টর: বিশিষ্ট সৃজনশীল নকশাবিদ আনিসুজ্জামান সোহেল।সেরা ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর: জনপ্রিয় কন্টেন্ট মেকার সালাহউদ্দীন সুমন।সেরা ভ্রমণবিষয়ক পত্রিকা: মাহমুদ হাফিজ সম্পাদিত বিখ্যাত ম্যাগাজিন ভ্রমণগদ্য।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হয়ে সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, আমাদের দেশে সাধারণত গুণী ব্যক্তিদের মৃত্যুর পর মরণোত্তর স্বীকৃতি দেওয়ার একটি প্রবণতা দেখা যায়। কিন্তু আমরা বিশ্বাস করি, একজন মানুষের কাজের সঠিক মূল্যায়ন ও সম্মান তাঁর জীবদ্দশাতেই হওয়া উচিত, যা তাঁকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।অতিথিদের সঙ্গে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা। ছবি: সংগ্রহ করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল বলেন, ভ্রমণসাহিত্যের মানোন্নয়ন এবং দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। বিদেশে পর্যটন নিয়ে যেভাবে প্রাতিষ্ঠানিক কাজ হয়, দেশে এখনো সেই সমন্বয়ের অভাব রয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রিয় কার্টুন পত্রিকা উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব, ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফুয়াদ বিন ওমর ও শাকিল বিন মোস্তাক। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি দুই বছর পর পর নিয়মিতভাবে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো