প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
সম্পর্কটা শেষ হলে, শেষ হোক পুরোপুরি
নাহিদ হোসেন ||
যদি কাউকে ছেড়েই দিতে হয়—তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন।মায়া, আশা, আকাঙ্ক্ষা—সবকিছু থেকে তাকে মুক্ত করে দিন।অর্ধেক রেখে, অর্ধেক ছাড়ারকোনো মানে হয় না।স্মৃতির অন্ধকারে আটকে রেখেসারাজীবন ইমোশনাল অত্যাচার করবেন না।সম্পর্ক একবার ভাঙলেতা আর আগের জায়গায় ফেরে না।জীবনে শেষ থেকেওনতুন শুরু হয় ঠিকই—কিন্তু সম্পর্ক…ভাঙলে আর গড়ে উঠে না আগের মতো।যে চলে যায়,তাকে যেতে দিন—না পাশে, না দূরে—শুধু বোঝার মতো একটা ভার হয়ে থাকুক না সে।অনেক সময় মানুষ এক ধরনেরনিষ্ঠুর সান্তনা দিতে চায়—বন্ধু হয়ে থাকি,আসা-যাওয়ার সম্পর্ক থাকুক—কিন্তু এটাই তো সবচেয়ে বেশি ক্ষয় করে—এই অস্পষ্টতা।এই টানাপোড়েনইআপনাকে এমন এক দোটানায় ফেলে,যেখানে আপনি না ছাড়তে পারেন,না ভালোবাসতে পারেন।এই মানসিক অত্যাচার চোখে দেখা যায় না,কিন্তু মনের ভেতরএকেকটা দেয়াল গড়ে তোলে—নিজের ওপর,ভালোবাসার ওপর,জীবনের ওপর।তাই, যেদিন বুঝবেন—এই সম্পর্কে শ্রদ্ধা নেই, শান্তি নেই,সেদিনই নিজের জন্য সৎ হন।সুন্দরভাবে একটা সম্পর্ক শেষ করাও পরিপক্বতা।দিনশেষে, আমরা সবাই শুধু শান্তি চাই।আর শান্তি—ভাঙা, অসম্পূর্ণ সম্পর্কের টুকরোর মাঝে পাওয়া যায় না।ভালোবাসা থাকুক,কিন্তু তা যেন বোঝা না হয়।স্মৃতি থাকুক,কিন্তু তা যেন ক্ষত হয়ে না দাঁড়ায়।আর সম্পর্ক না থাকলেও,যদি কোনোদিন হঠাৎ দেখা হয়ে যায়,তখন যেন অন্তত মুচকি হেসে বলা যায়—কেমন আছো?এটাই হোক সম্পর্কের শেষেও রেখে যাওয়া শেষ সম্মান।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো