প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
অল্পতেই তোমাকে চাই
নাহিদ হোসেন ||
আমি তোমার কাছে খুব ছোট্ট কিছু চাই—একটা লাল গোলাপ,হয়তো দু’টো সস্তা চকলেট,অথবা বিকেলের টং দোকানেএক কাপ লাল চায়ের পাশেশুধু তোমাকে।আমি বিলাসিতা চাই না,চাই ক্লান্ত দুপুরে মাথা রাখার একটা কাঁধ,ঘামে ভেজা মুখ মুছে দেওয়ারএকটুখানি যত্ন,আর নিঃশব্দ সন্ধ্যায়হাতটা শক্ত করে ধরে রাখার মানুষ।আমি তো বেশি কিছু চাই না—ছুটির সকালে আরও একটু ঘুমাওবলার মতো মায়া চাই,আমার ব্যর্থতার গল্প শুনেওপাশে থেকে যাওয়ার মতো একজন মানুষ চাই।আমি খুব সাধারণ কিছু চাই—চুমু খাওয়ার মতো একটা প্রশস্ত কপাল,মায়াভরা দু’টো চোখ,আর মুখ ডুবিয়ে ভালোবাসা খুঁজে নেওয়ার মতোএকগুচ্ছ এলোমেলো চুল।সত্যি বলতে,আমি শুধু ডাল-ভাতের মতো সহজ একটা জীবন চাই,আর সেই জীবনের প্রতিটা সাধারণ দিনেঅসাধারণ হয়ে থাকাতোমাকেই চাই।তুমি জিজ্ঞেস করো,এত ভালোবাসি কেন?আমি কীভাবে বোঝাই বলো—সূর্য যেমন কারণ ছাড়াইপৃথিবীকে আলো দেয়,চাঁদ যেমন নিঃশব্দেরাতকে মায়াবী করে তোলে,নদী যেমন আপন মনেসাগরের দিকে ছুটে যায়—আমার ভালোবাসাটাও ঠিক তেমন।তোমার চোখের দিকে তাকালেমনে হয় আমি ঘরে ফিরেছি,তোমার হাসি ছুঁলেমনে হয় জীবন এখনও সুন্দর,তোমার কণ্ঠ শুনলেসব অস্থিরতা থেমে যায়।তোমাকে ভালোবাসার কারণআসলে আলাদা করে বলা যায় না,কারণ তুমি এখন শুধু একজন মানুষ নও—তুমি আমার অভ্যাস,আমার শান্তি,আমার বেঁচে থাকার নরম একটা কারণ।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো