প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
মুকসুদপুরে মহাসড়কের পাশে আভিজাত্যের ছোঁয়া: যাত্রা শুরু করলো রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট
নতুন আলো ডেস্ক ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা এলাকায় উদ্বোধন করা হলো আধুনিক ও মানসম্মত খাবার প্রতিষ্ঠান রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট। শুক্রবার (১৫ মে) বিকাল ৪টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।অ্যাডেক্স গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় প্রধান আকর্ষণ ছিল কেক কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্রিমওয়ে গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মিজানুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :ড্রিমওয়ে গ্রুপের ডিরেক্টর আবু সুফিয়ান ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হাই।মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু।করোনা ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর কাজী আবু বক্কার।বীর মুক্তিযোদ্ধা আলী আজমের উপস্থিতিতে কেক কেটে যাত্রা শুরু রাজ দরবারের। ছবি : দৈনিক নতুন আলোবক্তারা আশা প্রকাশ করেন যে, এই রেস্টুরেন্টটি মহাসড়কে যাতায়াতকারী যাত্রী ও চালকদের জন্য উন্নত মানের খাবার ও মানসম্মত সেবা নিশ্চিত করবে।শুভেচ্ছা বক্তব্যে রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট-এর স্বত্বাধিকারী আবুল কাশেম রাজ অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, স্বাস্থ্যসম্মত খাবার এবং উন্নত গ্রাহকসেবা প্রদানই হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।রাজ দরবারের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে স্বত্বাধিকারী আবুল কাশেম রাজ। ছবি : দৈনিক নতুন আলো । ছবি : দৈনিক নতুন আলোঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজের সাবেক জিএস মিজানুর রহমান মন্টু মৃধা, বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মুন্সী, কাশালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান অশোক মৃধা প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো