প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
মায়ার ভেতর তুমি
নাহিদ হোসেন ||
তোমার সৌন্দর্যের প্রতিমায়া জন্মায়নি আমার,আমি আটকে গেছিতোমার নরম কথার ভেতর।রূপ তো একদিনসময় নিয়ে ধীরে ধীরে ফুরিয়ে যায়,কিন্তু কিছু মায়া থাকে—হৃদয়ের গভীরে,চিরকাল।তুমি যখন শান্ত গলায় বলো,নিজের খেয়াল রেখো,তখন মনে হয়পৃথিবীর সমস্ত শান্তিএই কয়েকটা শব্দেই লুকিয়ে আছে।আমি তোমাকে ভালোবেসেছিশুধু হাসিমুখ দেখার জন্য না,ভালোবেসেছি—তোমার ভেতরে থাকাসেই অদ্ভুত কোমল মানুষটাকে।যে মানুষটাঅজান্তেই কারও ক্লান্ত দিন ভালো করে দেয়,একটু মায়া দিয়েভাঙা মন জুড়ে দেয়।হয়তো এই কারণেইতোমাকে ভুলে থাকা এত কঠিন—কারণ তুমি শুধু একজন মানুষ নও,তুমি এক ধরনের শান্তি।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো