প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
অপেক্ষার শেষ প্রহর
নাহিদ হোসেন ||
আমি অপেক্ষা করবো,তবে তোমার ফেরার জন্য নয়—অপেক্ষা করবো সেই দিনের,যেদিন তোমার স্মৃতি আরআমাকে গভীর রাতে কাঁদাবে না।অপেক্ষা করবো এমন এক ভোরের,যেখানে তোমার নামটা শুনেওহৃদয় আর থমকে যাবে না,পুরোনো চ্যাট খুলেনিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলতে হবে না।আমি অপেক্ষা করবো,নিজেকে আবার খুঁজে পাওয়ার জন্য—কারণ তোমাকে ভালোবাসতে গিয়েআমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম।তুমি ফিরে এলে হয়তোসবকিছু আবার আগের মতো হতে পারতো,কিন্তু কিছু মানুষফিরে আসার আগেইঅতিরিক্ত দূরে চলে যায়।তাই আমি অপেক্ষা করবো—তোমার জন্য নয়,বরং সেই শান্তির জন্যযেখানে তোমাকে ছাড়াওআমি ভালো থাকতে শিখে যাবো।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো