প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
কবে কোরবানির ঈদ? মধ্যপ্রাচ্যের সম্ভাব্য তারিখ জানাল আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।
মধ্যপ্রাচ্যে ডেস্ক ||
আগামী ২৭ মে (বুধবার) মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ ইসলামি দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র(International Astronomy Center) এক গবেষণার পর এই সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে।চাঁদ দেখার বৈজ্ঞানিক সম্ভাবনা সংস্থাটির পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকাত ওদেহ জানান, আগামী ১৭ মে (রোববার) বিশ্বের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দেখা গেলে ১৮ মে (সোমবার) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হতে পারে।কোন এলাকা থেকে চাঁদ কেমন দেখা যাবে? আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান টেলিস্কোপের সাহায্য: পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখা যেতে পারে।খালি চোখে: মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।শহরভিত্তিক পরিস্থিতি: আবুধাবিতে সূর্যাস্তের ৫৮ মিনিট পর পর্যন্ত এবং মক্কায় সূর্যাস্তের ৫৮ মিনিট পর ১৯ ঘণ্টা ২২ মিনিট বয়সী চাঁদ আকাশে অবস্থান করবে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট অনুকূল।চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটির ওপর মোহাম্মদ শওকাত ওদেহ স্পষ্টভাবে জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাব কেবল একটি পূর্বাভাস। ঈদুল আজহার চূচাঁদ দেখা কমিটির ওপর। যদি ১৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তবে ঈদের তারিখ একদিন পিছিয়ে যাবে।উল্লেখ্য, সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে ২৮ মে ঈদ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো