প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
রেড ক্রসে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ! আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
নতুন আলো ডেস্ক ||
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক এই নামী সংস্থায় আইটি অফিসার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।কাজের ধরন ও কর্মস্থল :পদের নাম : আইটি অফিসারকর্মস্থল : কক্সবাজার (অফিস-ভিত্তিক)চাকরির ধরন: চুক্তিভিত্তিকআবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা:শিক্ষাগত যোগ্যতা : ইনফরমেশন টেকনোলজি (IT) অথবা কম্পিউটার সাইন্স (CSE) বিষয়ে বিএসসি (BSc) ডিগ্রি থাকতে হবে।অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।অন্যান্য যোগ্যতা : যেকোনো এনজিও (NGO), তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রতিষ্ঠান অথবা সফটওয়্যার কোম্পানিতে আইটি সাপোর্ট বা সার্ভিস সংক্রান্ত কাজের বাস্তব দক্ষতা থাকতে হবে।বেতন ও সুযোগ-সুবিধা : পছন্দসই প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থার নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থী নিচের সুবিধাগুলো পাবেন :উৎসব বোনাস (Festival Bonus)জীবন ও চিকিৎসা বীমা (Life & Health Insurance)প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি (Provident Fund & Gratuity)যাতায়াত ভাতা (Transport Allowance)সন্তানের শিক্ষা ভাতা (Child Education Allowance)সংস্থার পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।আবেদনের নিয়ম :আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজের (IFRC) অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো