প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
অনিশ্চিত অপেক্ষা
নাহিদ হোসেন ||
অপেক্ষার এই নিদারুণ যন্ত্রণাতুমি কি কখনো অনুভব করেছো?রাত বাড়ে, সময় ফুরোয়,তবুও তোমার একটা মেসেজের অপেক্ষায়ফোনের স্ক্রিনে চোখ আটকে থাকে।তুমি উত্তর দাও—হুম, হ্যাঁ, কিংবা না,আর আমি সেই ছোট্ট শব্দগুলোর ভেতরভালোবাসা খুঁজে ফিরি।কিন্তু জানো?এই অনিশ্চিত উত্তরগুলোভীষণ ক্লান্ত করে দেয়।মনে হয়,আমি একাই দাঁড়িয়ে আছিএক বিশাল শূন্যতার সামনে।তুমি দিব্যি নিজের পৃথিবীতে ব্যস্ত,হাসো, গল্প করো,শত মানুষের ভিড়েনিজের শান্তিটুকু খুঁজে নাও।আর আমি?রাত জেগে শুধু অপেক্ষা করি—হয়তো এবার তুমি বলবে,কেমন আছো?কিন্তু তোমার সময় ফিরে আসেসবকিছুর জন্য,শুধু আমার জন্য আসে না।পৃথিবীর সবকিছুতেইতুমি স্বস্তি খুঁজে পাও,শুধু আমার বেলায়তোমার যত অনিহা, যত কার্পণ্য।অথচ তোমাকে ছাড়াএই পৃথিবীর কোথাওআমার শান্তি মেলে না।জানো,প্রিয় মানুষের জন্য অপেক্ষা করাভীষণ সুন্দর একটা অনুভূতি—যদি সেই অপেক্ষা নিশ্চিত হয়।নিশ্চিত অপেক্ষা নিয়েমানুষ হাসিমুখেমৃত্যুর দুয়ার পর্যন্ত হেঁটে যেতে পারে।কিন্তু অনিশ্চিত অপেক্ষা—একটা দিনকেওনরকের মতো দীর্ঘ করে তোলে।তবুও আমি অপেক্ষা করি—কারণ ভালোবাসা কখনো কখনোমানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েওসবচেয়ে বেশি বাঁচিয়ে রাখে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো