প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
মুকসুদপুরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মোঃ আবিরুল ইসলাম
আরেফিন মুক্তা , মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোঃ আবিরুল ইসলাম। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তিনি এই পদে নিযুক্ত হন।গত ১৭ মে তিনি আনুষ্ঠানিকভাবে মুকসুদপুরের নতুন এসিল্যান্ড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং আজ, ১৮ মে (সোমবার) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তার প্রথম অফিস কার্যক্রম শুরু করেন।প্রশাসনিক সূত্রে জানা গেছে, মোঃ আবিরুল ইসলাম তার কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার জন্য মাঠ প্রশাসনে ইতোমধ্যে একজন মেধাবী ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুপরিচিত। মুকসুদপুরে আসার পূর্বে তিনি পটুয়াখালীর দুমকী উপজেলায় অত্যন্ত সুনামের সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তার কাজের স্বচ্ছতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।নতুন কর্মস্থলে যোগদানের পর মোঃ আবিরুল ইসলাম মুকসুদপুর উপজেলা ভূমি অফিসের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।অফিস আদেশ। ছবি: সংগৃহীতসেবাগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি জানান, ভূমি সংক্রান্ত যেকোনো কাজের জন্য সাধারণ মানুষকে যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হতে না হয়, সে লক্ষ্যে তিনি দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি মুকসুদপুর উপজেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাস জমি তদারকি, অবৈধ দখল উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা এবং সরকারের ভূমি সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করবেন।মুকসুদপুরের সর্বস্তরের মানুষ আশা করছেন, নতুন এই তরুণ ও মেধাবী কর্মকর্তার হাত ধরে উপজেলার ভূমি সেবা আরও সহজ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো