প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫: বর্ষসেরা ক্রিকেটার রিশাদ, সংক্ষিপ্ত তালিকায় হামজা-ঋতুপর্ণা!
খেলা ডেস্ক ||
দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর পর্দা উঠতে যাচ্ছে। আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে এক জমজমাট সংবাদ সম্মেলনে ঘোষণা করা হলো এবারের চূড়ান্ত মনোনয়ন তালিকা। আর এতেই এলো বড় সুখবর! গত বছর নিজের লেগ স্পিনের ভেলকিতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ভরসা দেওয়া তারকা স্পিনার রিশাদ হোসেন নির্বাচিত হয়েছেন এবারের বর্ষসেরা ক্রিকেটার।তবে পুরো ক্রীড়ামোদীদের চোখ এখন আটকে আছে বর্ষসেরা ক্রীড়াবিদ এবং পপুলার চয়েজ অ্যাওয়ার্ড—এই দুটি ক্যাটাগরির ওপর। যেখানে এবার ফুটবল বনাম ফুটবলের এক রাজকীয় লড়াই দেখা যাবে! দুই বিভাগেই চূড়ান্ত লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় মুখোমুখি হয়েছেন প্রবাসী ফুটবল সেনসেশন হামজা চৌধুরী এবং লাল-সবুজের সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তাদের সাথে এই ট্রফির দৌড়ে আরও আছেন হকি বিশ্বকাপে ইতিহাস গড়া তারকা আমিরুল ইসলাম।বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সাল থেকে দেশের ক্রীড়াবিদদের এই সম্মাননা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আগামী ২২ মে (শুক্রবার) বেলা ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসবে চাঁদের হাট। সেদিনই জানা যাবে হামজা, ঋতুপর্ণা নাকি আমিরুল—কার হাতে উঠছে ২০২৫ সালের সেরা ক্রীড়াবিদের শ্রেষ্ঠত্বের মুকুট। এ বছর মোট ১৫টি ক্যাটাগরিতে ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে ট্রফির পাশাপাশি মোটা অঙ্কের অর্থ পুরস্কারও দেওয়া হবে।এদিকে, মাঠের বাইরে নানা বিতর্ক আর সমালোচনা থাকলেও, মাঠের পারফরম্যান্সে লাল-সবুজের মেয়েদের ট্রফি এনে দেওয়ায় ২০২৫ সালের সেরা কোচ হিসেবে নাম মলাটবন্দী করেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার।বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫: পূর্ণাঙ্গ পুরস্কার ও মনোনয়ন তালিকা :সেরা পারফর্মার (চূড়ান্ত বিজয়ী)বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেনবর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলামবর্ষসেরা আরচার: আব্দুর রহমান আলিফবর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমাবর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমারফুটবল ও কোচিং বিভাগ :বর্ষসেরা ফুটবলার (যৌথ মনোনয়ন): হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমাবর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)মেগা ক্যাটাগরি (চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা হবে ২২ মে) :বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল)ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল)আমিরুল ইসলাম (হকি)পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনয়ন) : হামজা চৌধুরী (ফুটবল)ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল)তানজিদ হাসান তামিম (ক্রিকেট)আমিরুল ইসলাম (হকি)সংগঠক, আম্পায়ার ও তৃণমূলের সেরাউদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)সেরা আম্পায়ার: সেলিম লাকীসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলতৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)বিশেষ সম্মাননা ও সংস্থা :বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকাসক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো