প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
মুকসুদপুরবাসীর জন্য বড় সুখবর! টেংরাখোলা বাজারে চালু হলো ডাচ-বাংলা ব্যাংকের নতুন শাখা
আরেফিন মুক্তা , মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ও পৌরবাসীর অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেনে আরও গতি আনতে এবং আধুনিক ব্যাংকিং সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে শুভ উদ্বোধন হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক পিএলসি (Dutch-Bangla Bank PLC)-এর নতুন শাখা।আজ মঙ্গলবার (১৯ মে) মুকসুদপুর পৌরসভার প্রাণকেন্দ্র টেংরাখোলা বাজারের পোস্ট অফিস রোডে অবস্থিত অনন্যা সুপার মার্কেট-এর দ্বিতীয় তলায় (জসিমউদ্দীন প্লাজার বিপরীতে) জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই নতুন শাখার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।টেংরাখোলা বাজারের এই ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের মতো একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকের পূর্ণাঙ্গ শাখা চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, চাকুরিজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসবের আমেজ দেখা গেছে। স্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা মনে করছেন, এই শাখার মাধ্যমে মুকসুদপুরের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও প্রবাসী রেমিট্যান্স উত্তোলনে এক বিশাল ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো।নতুন এই শাখাটিতে এখন থেকে সাধারণ অ্যাকাউন্ট খোলা, ডিপিএস, এফডিআর, ঋণ সুবিধা, রেমিট্যান্স সেবা এবং এটিএমসহ ডাচ-বাংলা ব্যাংকের যাবতীয় আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সুযোগ-সুবিধা ওয়ান-স্টপ সার্ভিসের মতো পাওয়া যাবে।ডাচ-বাংলা ব্যাংক মুকসুদপুর উপ-শাখার এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার মো: শাহিন তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংকের গোপালগঞ্জ শাখার ম্যানেজার এ এস এম মনিরুল হাসান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার মো: এনামুল হাসান, ব্র্যাক ব্যাংক পিএলসি মুকসুদপুর সাব-ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুজ্জামান সুমন, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান শামীম প্রমুখ।বক্তারা মুকসুদপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসারে ডাচ-বাংলা ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং গ্রাহকসেবার মান বজায় রাখার আহ্বান জানান। এ সময় স্থানীয় সংবাদকর্মী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টেংরাখোলা বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত থেকে নতুন এই শাখার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো