প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
আমাদের শুধু প্রেম হয়েছিলো
নাহিদ হোসেন ||
আমাদের শুধুই প্রেম হয়েছিলো,ভালোবাসাটা আর হয়ে ওঠেনি।তুমি এসেছিলে হৃদয়ের খুব কাছে,কিন্তু আত্মার ভেতর ঘর বাঁধোনি।আমি চেয়েছিলাম—প্রতিটি সকাল তোমার নাম দিয়ে শুরু হোক,প্রতিটি রাত তোমার কাঁধে মাথা রেখে শেষ হোক।চেয়েছিলাম জীবন নামের দীর্ঘ পথেআমরা দুজন পাশাপাশি হাঁটি।কিন্তু তুমি এসেছিলে শুধু প্রেম হয়ে,ভালোবাসা হয়ে আসোনি।আমি ভেবেছিলাম—একদিন সব অভিমান ভুলেতুমি আমার দুয়ারে কড়া নাড়বে,বলবে,চলো, এবার সত্যি করে একসাথে বাঁচি।কিন্তু হৃদয়ের দরজায় যে শব্দ শুনেছিলামসেটা ছিলো ক্ষণিকের প্রেম,যেখানে মায়ার জন্ম হয়নি কোনোদিন।আমি সম্পর্কটাকে একটা নাম দিতে চেয়েছিলাম,চেয়েছিলাম তোমাকে আমার জীবনেরস্থায়ী ঠিকানা বানাতে।কিন্তু বুঝতে পারিনি—একমালিকানা অনুভূতিতেঅংশীদারিত্ব হয় না।যেখানে চাওয়াটা শুধু একার,সেখানে আমরা শব্দটাশুধুই অসমাপ্ত আবদার।তুমি কখনো আমার মায়ায় জড়াওনি নিজেকে,শুধু আমার প্রেমে পড়েছিলে।আর প্রেম তো কখনো কখনোবৃষ্টির মতো আসে—হঠাৎ, গভীর, সুন্দর—তবু ক্ষণস্থায়ী।আমি চেয়েছিলাম খোলা আকাশের নিচেএক টুকরো প্রণয়,যেখানে নির্ভয়ে বলা যাবে—ভালোবাসি।কিন্তু তোমার চোখে দেখেছিদূরে সরে যাওয়ার ব্যস্ততা,এড়িয়ে যাওয়ার অজুহাত।তখন বুঝেছি—যে সম্পর্কের ভিত মায়াহীন,সে সম্পর্ক শুধু প্রেম হয়,ভালোবাসা নয়।তবু কী অদ্ভুত এক হাহাকার রয়ে যায়!কী গভীর এক না পাওয়াবুকের ভেতর নীরবে কাঁদে।তুমি ছিলে আমার অনুভূতির গভীরে,স্বপ্নে ছিলে,মায়ায় ছিলে,ভালো লাগায় ছিলে—এমনকি ভালোবাসাতেও ছিলে।শুধু ভাগ্যে ছিলে না।শেষমেশ জীবন কেটে যাবে ঠিকই,সময় সবকিছু ধীরে ধীরে মুছে দেবে।তবু কোনো এক নিঃশব্দ রাতেহয়তো মনে পড়ে যাবে—আমাদের শুধুই প্রেম হয়েছিলো,ভালোবাসাটা আর হয়ে ওঠেনি।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো