প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
গোপালগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত
আরেফিন মুক্তা , মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ||
বিদ্রোহ, প্রেম আর মানবতার চিরঞ্জীব কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জে অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে আলোচনা সভা, সাহিত্য প্রকাশনা হালখাতা-এর মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক আদর্শ, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের চেতনা এবং মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়।অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্য ও সাম্যবাদী দর্শনের ওপর বিশদ আলোচনা করেন। তারা বলেন, নজরুলের কবিতা ও গান আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শেখায়। নতুন প্রজন্মের মাঝে কবির এই চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।আলোচনা সভা শেষে বিশেষ প্রকাশনা হালখাতাএর মোড়ক উন্মোচন করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নজরুলের উদ্দীপনামূলক গান, কবিতা আবৃত্তি ও আকর্ষণীয় নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ছবি: দৈনিক নতুন আলোজাতীয় কবির জন্মবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, মুকসুদপুর, গোপালগঞ্জ এবং জেলা প্রশাসন, গোপালগঞ্জ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো