প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
শিশুদের জন্য ঈদ আয়োজন
বিনোদন ডেস্ক ||
ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে পাপেট ড্রামা রংধনু ফুল।
ঈদের ধারাবাহিক নাটক: ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক হৈ হৈ হল্লা।
প্রতিদিনের অনুষ্ঠান : প্রতিদিন সকাল ১০টা ও বিকেল ৫টায় রয়েছে রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেম শো দুরন্ত ফ্যামিলি।
বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো দুরন্তপনা। এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে গাইবে ব্যান্ড এসেইস, খোলাছাদ আনলিমিটেড, গঙ্গাফড়িং, বিসর্গ এবং তমাল ও পৃথিয়া।
বেলা ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান বানাই মজার খাবার মা বাবা আর আমি।
বাংলায় ডাবিংকৃত সিনেমা : ঈদের পাঁচ দিন বেলা ৩টা ও রাত ১০টায় প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত সিনেমা। প্রথম দিন দেখা যাবে স্টুয়ার্ট লিটল ও ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস। দ্বিতীয় দিন রয়েছে স্টুয়ার্ট লিটল ২ ও ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস ২। তৃতীয় দিনে প্রচারিত হবে হোটেল ট্রান্সিলভেনিয়া ও মায়া দ্য বি: দ্য গোল্ডেন অর্ব। ভিক দ্য ভাইকিং: দ্য ম্যাজিক সোর্ড ও দ্য হান্ট ফর হ্যানিবলস ট্রেজার দেখা যাবে চতুর্থ দিন এবং পঞ্চম দিন প্রচারিত হবে মিয়া অ্যান্ড মি: দ্য হিরো অব সেন্টোপিয়া ও অ্যাট আই লেভেল।
ঈদের সাত দিন প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত রয়েছে কার্টুন সিরিজ। দেখা যাবে মোটু পাতলু, শিবা, কিমন, চিকু আর বান্টি এবং সিসিমপুর।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো