প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
মুকসুদপুরে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ: মাঠপর্যায়ে ইউএনওর বিশেষ তদারকি
নাহিদ হোসেন , বিশেষ প্রতিনিধি ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পৌর এলাকার সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ সকাল ১১টা থেকে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আশিক কবিরের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করা হয়।পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা এবং জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সড়ক ও আশপাশের পরিবেশ দ্রুত কর্দদমুক্ত ও পরিচ্ছন্ন করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।তদারকিকালে পৌরসভার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলের পাশে কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুততম সময়ে সরিয়ে নেওয়ায় এলাকার সার্বিক পরিবেশ স্বাভাবিক ও পরিচ্ছন্ন দেখা যায়। তবে পরিদর্শনের সময় কয়েকটি স্থানে পশুর রক্তের চিহ্ন লক্ষ্য করা গেলে ইউএনওর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে সেগুলো ধুয়ে-মুছে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারির ফলে পৌর এলাকায় দুর্গন্ধ ছড়ানো ও পরিবেশ দূষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আশিক কবির উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আশিক কবির বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার ছিল। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে অল্প সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি দ্রুত বর্জ্য অপসারণে সচেতনতার পরিচয় দিয়ে সহযোগিতা করার জন্য পৌরবাসীর প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পৌর কর্তৃপক্ষ জানায়, ঈদ-পরবর্তী সময়ে জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগব্যাধির প্রকোপ থেকে নাগরিকদের মুক্ত রাখতে প্রশাসন ও পৌরসভা সমন্বিতভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো