প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি!
নতুন আলো ডেস্ক ||
বেসরকারি নামী সাহায্য সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র তাদের শূন্য পদ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জ পদে যোগ্য জনবল নিয়োগ দেবে। গত ২৫ মে থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ২৪ জুন পর্যন্ত সচল থাকবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।চাকরিপ্রার্থীদের সুবিধার্থে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো :প্রতিষ্ঠানের নাম: গণস্বাস্থ্য কেন্দ্রপদের নাম: সিনিয়র অফিসার-এমআইএস ইনচার্জপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (CSE) বিএসসি অথবা এমএসসি ডিগ্রি।অন্যান্য যোগ্যতা: প্রার্থীর অতিরিক্ত আইটি (IT), ডাটা অ্যানালিটিক্স বা ইআরপি (ERP) সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।প্রার্থীর ধরন: যোগ্যতা অনুযায়ী নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।বয়সসীমা: আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।কর্মস্থল: গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।বেতন: মাসিক ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা।অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও শর্ত সাপেক্ষে অনলাইনে অফিশিয়াল প্রক্রিয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিশিয়াল জব পোর্টাল বা নিয়োগ বিজ্ঞপ্তির লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো