প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
মুকসুদপুরে জমজমাট ফুটবল ম্যাচ :কাউনিয়া একাদশকে হারিয়ে বেজড়া-ভাটরা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কোটালীপাড়া।
আরেফিন মুক্তা , মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ||
মাঠে বল গড়াতেই গ্যালারিজুড়ে দর্শকদের টানটান উত্তেজনা, আর শেষ বাঁশি বাজতেই কোটালীপাড়া শিবিরের বাঁধভাঙা উল্লাস! গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বেজড়া-ভাটরা গ্রামের উদ্যোগে আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি সোমবার (১ জুন) বিকেলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ফাইনালের মুখোমুখি হয়েছিল কোটালীপাড়া একাদশ ও কাউনিয়া একাদশ।খেলা উপভোগ করতে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। পুরো খেলার মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস।আক্রমণ-প্রতিআক্রমণে ঠাসা রোমাঞ্চকর এই ম্যাচে মুকসুদপুরের কাউনিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোটালীপাড়া একাদশ।খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন জাকির আহমেদ।ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে বলেন, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে।ছবি : দৈনিক নতুন আলো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ, হাবিবুল্লাহ মুন্সি লিটু এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী। পাশাপাশি মুকসুদপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।খেলা দেখতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, যুব সমাজকে মাদকের মতো অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এই ধরণের আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে অনন্য ভূমিকা পালন করবে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো