প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর
নিজস্ব প্রতিবেদক ||
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাবিহা খানম ওই গ্রামের বাসিন্দা শিপন ফকিরের মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ছাবিহা তার নানির সঙ্গে বাড়ির পাশের রেললাইনের ধারে ছাগল বাঁধতে যায়। এ সময় অসাবধানতাবশত সে রেললাইনের ওপর উঠে পড়ে। ঠিক তখনই গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে শিশুটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইনের ওপর চলে যাওয়ায় ট্রেনের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।এই হৃদয়বিদারক ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো