প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি: গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত।
মোঃ ছিরু মিয়া , নির্বাহী সম্পাদক ||
ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং একটি সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জে বিশেষ সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ জুন ২০২৬(শনিবার) জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।ডেঙ্গু বিরোধী এই বিশেষ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য জনাব ডা. কে এম বাবর। এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান।কর্মসূচিতে আরও অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ নাগরিকগণ।সচেতনতামূলক র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবারসহ নিয়মিত বিরতিতে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। একই সাথে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড (কীটনাশক) প্রয়োগের কাজ জোরালো করার সিদ্ধান্ত গৃহীত হয়।সামাজিক সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে প্রতি জুমার নামাজে মসজিদের খুতবার মাধ্যমে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।ছবি : দৈনিক নতুন আলো অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে যেকোনো ধরনের অবহেলা পরিহার করে সকলকে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো